সিলেটে সহপাঠীর হাতে ১০ম শ্রেণির ছাত্র খুন

সিলেট প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১৯

সিলেট সিলেটের ওসমানীনগর উপজেলায় শনিবার বিকাল ৩টায় সহপাঠীর হাতে কয়েস মিয়া নামে এক কিশোর খুন হয়েছেন। শনিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল আউয়াল চৌধুরী হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত কয়েস বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও চলতি মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থী। নিহত কয়েছ মিয়া বুরুঙ্গা ইউনিয়নের পিয়ারপুর গ্রামের মৃত লালা মিয়ার ছেলে।
সহপাঠী মতি মিয়া তাকে হত্যা করেছে বলে নিহতের পরিবার থেকে অভিযোগ উঠেছে। মতি একই গ্রামের দুদু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানান, শনিবার বিকাল ৩টায় বিদ্যালয়ে ব্যবহারিক ক্লাস শেষে পূর্ব বিরোধের জের ধরে কয়েসকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মতি। আশঙ্কাজনক অবস্থায় কয়েছকে স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ছাত্রদের পারস্পরিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকারীকে ধরতে পুলিশ এলাকায় অভিযান চালাচ্ছে। নিহত কয়েসের মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম