নাশকতার মামলায় গ্রেফতার হবিগঞ্জ বিএনপির ৫ নেতাকর্মী

হবিগঞ্জ প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৩, ০৯:০২আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৯:০২

হবিগঞ্জে ৩৭ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। সেইসঙ্গে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার (১ নভেম্বর) বিকালে বিস্ফোরক আইনে মামলাটি করেন হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক সরকার।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সাইদুর রহমান, হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা শাহ মো. মুবিন, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহফুজ চৌধুরী, তারেক ও রিয়াজুল ইসলাম রবিন মিয়া।

মামলার এজাহারে জানা যায়, আসামিরা ব্যক্তি বা রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংসের উদ্দেশে বিস্ফোরক দ্রব্যাদি নিজেদের হেফাজতে রাখে। মামলায় প্রধান আসামি হবিগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব শফিকুর রহমান সিতু। ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০/১৫০ জনকে আসামি করা হয়েছে।

পর্যায়ক্রমে উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, যুবদল নেতা ও কাউন্সিলর টিপু আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিম, বিএনপি নেতা আজিজুর রহমান কাজল, আব্দুল মান্নান, শাহিনুর রহমান শাহিন, খুম্মদ আলী হাজী, তাজুল ইসলাম ফরিদ, মুর্শেদ আহমেদ সাজন, উজ্জ্বল মিয়া, উস্তার মিয়া, জুয়েল, কাউসার মিয়া, ইকবাল হোসেন রুকন, মোজাক্কিও হোসেন ইমন, শেখ মামুন, নাজমুল হোসেন অনি, জিল্লুর রহমান জিলু।

/কেএইচটি/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম