কিবরিয়া হত্যাকাণ্ড

হারিছসহ ১০ জনের বাসার মালামাল জব্দের নির্দেশ

হবিগঞ্জ প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩৩আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫৪




কিবরিয়া হত্যা মামলা সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরীসহ পলাতক ১০ আসামির বাসার সব মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ জেলা ও দায়রা জাজ আদালত।
এই মামলায় মোট আসামি ৩২ জন। এর মধ্যে ১৪ আসামি কারাগারে এবং ৮ জন জামিনে রয়েছেন। এছাড়া হারিছ চৌধুরীসহ ১০ জন পলাতক আছেন।
সোমবার সকাল ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাবুল্লাহর আদালতে বন্দি ১১ আসামিকে আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে হারিছ চৌধুরীসহ ১০ পলাতক আসামির মালামাল জব্দের আদেশ দিয়ে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন আগামী ৩১ মার্চ।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী জানান, কিবরিয়া হত্যাকাণ্ড একটি স্পর্শকাতর মামলা। মামলায় পলাতক ১০ আসামির বিরুদ্ধে আদালত মালামাল জব্দের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। হত্যা মামলাটি বর্তমানে বিচারাধীন।
/এআর/এসএম/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম