সিলেটে ছাত্রদল-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে ২ মামলা

সিলেট প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৩, ০৩:৪২আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৩:৪২

সিলেটে যুবদলের ডাকা হরতাল চলাকালে ছাত্রদল ও শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মহানগর পুলিশের কোতোয়ালি থানায় দুটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ছাত্রলীগ নেতা ইমন আহমদ বাদী হয়ে একটি ও পুলিশের ওপর হামলার অভিযোগে কোতোয়ালি থানার এসআই কল্লোল বাদী হয়ে আরেকটি মামলা করেন।

মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান, পুলিশ মামলার এজহারনামীয় আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে। ছাত্রলীগ নেতার মামলায় এজাহারনামীয় ১৪ ও অজ্ঞাত ৫০-৫৫ এবং পুলিশের করা মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৭০-১৮০ জনকে আসামি করা হয়েছে।

ছাত্রলীগ নেতার মামলায় এজাহার নামীয় আসামিরা হলেন- সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফছার খান, বিএনপির মোমিনুল হক, সাবেক ছাত্রদল নেতা মকসুদ আহমদ। জামায়াত-শিবিরের ফখরুল ইসলাম, আব্দুর রহমান, ওলিউর রহমান ও জয়নাল আবেদীন।

এ ছাড়া পুলিশের করা মামলায় এজাহারনামীয় আসামিরা হলেন- মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, ছাত্রদল নেতা আব্দুস সালাম টিটু, উবায়েদ, ওলিউর রহমান ঝুনু, সাবেক ছাত্রদল নেতা আরাফাত চৌধুরী জাকি, তারেক, শাকিল মুর্শেদ, জামায়াত-শিবিরের আফজাল আহমেদ, সুজাত আহমদ, রায়হান, আবিব, নাছির ও শিব্বির আহমদ।

এ বিষয়ে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, আমরা জনগণের অধিকার আদায়ের দাবি থেকে পিছপা হবো না। সরকারের পুলিশ বাহিনী দিয়ে আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে একের পর এক মামলা ও গ্রেফতারের নামে হয়রানি করে যাচ্ছে। পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরাও বাসা-বাড়িতে গিয়ে হুমকি ও হয়রানি করে যাচ্ছে। আমরা সব মামলার আইনি লড়াই চালিয়ে যাবো।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী