নাশকতার দুটি মামলায় সিলেটে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হচ্ছেন- বিয়ানীবাজার উপজেলার দুবাগ বয়লাপুর গ্রামের কিবরিয়া, কসবা বাগেরটিলা গ্রামের নজরুল ইসলাম, নুর উদ্দিন, পাতন গ্রামের সেলিম আহমদ এবং পটুখালিরপার বাজারের শাহজাহান।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোলাপগঞ্জ থানার বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় (মামলা নং- ৫৬/২০১৪) হাজিরা দিতে ৫ আসামি আদালতে হাজির হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতেপাঠানোর নির্দেশ দেন।
/এআর/








