সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের পাশ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

 সিলেট প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৩, ০৩:১৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৩:১৬

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসের পাশের নর্দমা থেকে রনঞ্জিত দাস নামের এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ১১টার দিকে দুটি বস্তাবন্দি অবস্থায় খণ্ডবিখণ্ড লাশটি উদ্ধার করা হয়েছে। 

জানা গেছে, নিহত রনঞ্জিত দাস (৬৫) নগরীর আখালিয়ার দুসকি এলাকার বাসিন্দা। এ ঘটনায় আবদুল মালেক নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যা করতে চেয়েছেন। তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, গত শুক্রবার নিখোঁজ হন রনঞ্জিত দাস। এ ঘটনায় শনিবার জালালাবাদ থানায় নিহতের ছেলে শংকর দাস জিডি করেন। মঙ্গলবার রাতে নর্দামায় ফেলা দুটি বস্তা থেকে পচা দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

পাশাপাশি পিবিআইয়ের সদস্যরা সেখান থেকে আলামত সংগ্রহ করেন। পরে থানায় এসে লাশটি শনাক্ত করেন রনঞ্জিত দাসের স্বজনরা।

শাহপরাণ থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, নর্দমায় ফেলা দুটি বস্তা থেকে খণ্ডবিখণ্ড লাশটি উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার দায়ে এক যুবককে আটক করা হয়েছে। সে আত্মহত্যার চেষ্টা করেছিল। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/এএম/এসএইচএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের