শ্রীমঙ্গলে তাপমাত্রা ১০.৭ ডিগ্রি সেলসিয়াস

মৌলভীবাজার প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৩, ১৩:০১আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৩:০১

গত কয়েকদিন ধরে মৌলভীবাজার জেলায় তাপমাত্রা ওঠানামা করছে। একইসঙ্গে বেড়েছে শীতের প্রকোপ। কনকনে শীতে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। তীব্র শীতের কারণে চা শ্রমিক ও হাওরপাড়ের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিমেল বাতাস আর ঘন কুয়াশাসহ হাড় কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েছে এ জেলার মানুষ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগেরদিন সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার ১১.২ ডিগ্রি, শনিবার ১১.২ ডিগ্রি ও শুক্রবার ১১.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রার এ অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে।

শীতে শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এতে সর্দি, কাশি ও হাঁপানিজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিকাল হলে শীতের তীব্রতা বেড়ে তা সকাল পর্যন্ত থাকছে।

শ্রীমঙ্গল ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, শীতে শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ কিছুটা দেখা দিয়েছে। বিশেষ করে বৃদ্ধরা শ্বাসকষ্ট রোগ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়াও সর্দি, কাশিসহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। তবে তেমন একটা ভিড় নেই।

মৌলভীবাজারের সিভিল সার্জন চৌধুরী মোর্শেদ জালাল উদ্দিন বলেন, শীতজনিত রোগে প্রতিদিন মৌলভীবাজার সদর হাসপাতাল ও উপজেলা হাসপাতালের আউটডোরে শিশু ও বয়স্কদের ভিড় বেড়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এদিকে গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভিড় বাড়ছে।

/এফআর/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম