গতকাল বিএনপি যে হরতাল দিয়েছে দেশের মানুষ তা মানেনি: প্রধানমন্ত্রী

সিলেট প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৩, ১৪:২২আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৪:২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা নির্বাচন করবে না করবে না, কিন্তু আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা... সরকারি সম্পত্তির মালিক জনগণ, নতুন নতুন কোচ কিনে নিয়ে এসেছি, নতুন রেল- সে রেললাইন খুলে খুলে এক্সিডেন্ট করে মানুষ হত্যা করা এটা সম্পূর্ণ সন্ত্রাসী ও জঙ্গিবাদী কাজ। সেই সন্ত্রাসী ও জঙ্গিবাদী কাজ করে যাচ্ছে বিএনপি-জামায়াত জোট। মানুষ পুড়িয়ে মারা কোন ধরনের আন্দোলন? গতকাল বিএনপি যে হরতাল দিয়েছে এই দেশের মানুষ সেটি মানেনি, সাড়াও দেয়নি। তাদের বোঝা উচিত এই দেশের মানুষ ভোট চায়।’

বুধবার (২০ ডিসেম্বর) সিলেটে শাহজালাল (র.) মাজার জিয়ারত করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এরপর প্রধানমন্ত্রী শাহপরানের (র.) মাজার জিয়ারত করে সিলেট সার্কিট হাউসে যান।

সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, ‘আমার স্বপ্ন একটাই, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো- যে স্বপ্ন আমার মা-বাবা দেখেছিলেন। আমরা নির্বাচনি প্রচার শুরু করেছি। আজকে শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারত ও এখানে জনসভা করবো। এরপর আরও কয়েকটি জনসভা আমরা করবো। ভিডিও কনফারেন্স করেও আমরা অনেক জেলায় যোগাযোগ রাখবো।’

তিনি বলেন, ‘আমার একটাই কথা, আওয়ামী লীগ সরকারে এলে জনগণের কল্যাণ হয়। ২০০৯ এ সরকার গঠন করেছিলাম। বাংলাদেশের জনগণ ২০০৯ ও ২০১৮ সালে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। আজকে এই সিলেটে যে আসছি এখানে এখন আর কোনও ভূমিহীন ও গৃহহীন নেই। প্রত্যেকটা ভূমি ও গৃহহীন মানুষকে আমরা ঘর করে দিয়েছি। মানুষের যে মৌলিক চাহিদা সেগুলো আমরা পূরণ করে যাচ্ছি। ৭ জানুয়ারি নির্বাচন, বাংলাদেশের জনগণ যদি নৌকা মার্কায় ভোট দেয়, আমরা যদি সরকার গঠন করতে পারি গোটা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করবো। কোনও মানুষ আর ভূমি ও গৃহহীন থাকবে না।’

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম