স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ফেসবুকে

হবিগঞ্জ প্রতিনিধি
০২ মার্চ ২০১৬, ১৭:১৭আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৭:৩০

অভিযুক্ত আহমেদ সাগর হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ করে ফেসবুকে ভিডিওচিত্র প্রকাশের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। ভিডিও প্রকাশের পর ওই ছাত্রী বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে। এ নিয়ে এলাকায় শুরু হয়েছে তোলপাড়।
অভিযোগপত্রের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ‘হবিগঞ্জ সদর উপজেলার বাতাসের গ্রামের ওই ছাত্রী ধুলিয়াকাল নিম্ন মাধ্যমিক স্কুলে আসা যাওয়া পথে প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো পাশের পাইকপাড়া গ্রামের লম্পট জুনায়েদ আহমেদ সাগর। বিষয়টি স্কুলের শিক্ষকদের জানানোর পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এক পর্যায়ে লম্পট সাগর বিভিন্ন কৌশল অবলম্বন করে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
সম্পর্কের এক পর্যায়ে ওই ছাত্রীকে গত বছরের ১০ ডিসেম্বর সাগর ও তার বন্ধু কাউছার শায়েস্তাগঞ্জ রেলস্টেশন রোড এলাকার সিরাজ প্লাজায় নিয়ে যায়। সেখানে সাগর তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং কৌশলে ভিডিও করে। এভাবে প্রায়ই তাকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করতো। এক পর্যায়ে ওই ছাত্রী তার সঙ্গে কোথাও যেতে না চাইলে ভিডিওচিত্র ধারণের কথা এবং তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় সাগর।’
গত ২৫ ফেব্রুয়ারি সাগর ভিডিওটি ফেসবুকে ছেড়ে দেয়। এরপর থেকে ওই ছাত্রী স্কুলে যাচ্ছেন না এবং কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করে বলে জানায় মেয়েটির পরিবার।

স্থানীয় সাংবাদিকরা ওই ছাত্রীর কাছে গেলে তিনি জানান, ‘আমাকে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করেছে। তার কথা মতো কোথায় যেতে না চাইলেই সে আমাকে ভিডিও প্রকাশের হুমকি দিতো। আমি এর বিচার চাই।’

এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা সাংবাদিকদের বলেন, আমি দিন আনি দিন খাই। নিজে না খেয়ে ছেলে-মেয়েদের পড়ালেখা করানো চেষ্টা করেছি। যে আমার মেয়ের এত বড় ক্ষতি করলো আমি তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এলাকাবাসী জানিয়েছে, এ ঘটনার পর ওই ছাত্রী লোকলজ্জার ভয়ে ঘর থেকে বের হয় না। এ ঘটনার শাস্তি দাবি করে এলাকাবাসী বলেন, শাস্তি হলে ভবিষ্যতে আর কোনও যুবক এ ধরনের কাজ করতে সাহস পাবে না।

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। অভিযুক্ত সাগরকে শিগগিরই গ্রেফতার করা হবে।

/জেবি/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম