ট্রাক চাপায় চিকিৎসক ও তার ছেলে নিহত

সিলেট প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৮

সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে ট্রাকচাপায় এক চিকিৎসক ও তার ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার বিভাগের রেজিস্ট্রার ডা. তৌহিদুল হক চৌধুরী (৪৫) ও তার ছেলে তালহা চৌধুরী (১৬)। 

দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, দুর্ঘটনায় দুজন মারা গেছেন। ঘটনার পর ট্রাক ও কাভার্ডভ্যান আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, সিএনজি অটোরিকশায় দক্ষিণ সুরমা থেকে শহরের দিকে আসছিলেন তারা। অটোরিকশাটি হুমায়ূন রশীদ চত্বর পার হয়ে শাহজালাল ব্রিজের দক্ষিণ পাশে এলে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনার শিকার হন তারা। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দ্রুত নর্থ ইস্ট হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম