ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী শাহেদ

হবিগঞ্জ প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৪, ১৯:২৯আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৯:২৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী মোহাম্মদ শাহেদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি গাজী মোহাম্মদ জাফর ছাদেক কয়েছসহ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে গাজী মোহাম্মদ শাহেদ বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী পদে মনোনয়ন দাখিল করি। পরবর্তীতে আমার মনোনয়ন বৈধ হয় ও আমাকে ট্রাক প্রতীক প্রদান করা হয়। আমিও আমার নির্বাচন কার্যক্রম শুরু করি। কিন্তু বর্তমান শারীরিক অসুস্থতা, আমার বড় ভাইয়ের মেয়ে, আমার এক ভাই ও বীর মুক্তিযোদ্ধা মামা মৃত্যুবরণ করায় আমিও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। ফলে শারীরিক ও মানসিকভাবে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয়, তাই আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’

তিনি আরও বলেন, ‘শুরু থেকে নবীগঞ্জ-বাহুবলবাসী আমার ডাকে সাড়া দিয়ে বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন। আমি ও আমার পরিবার আপনাদের কাছে চিরঋণী। আমার মরহুম পিতা জননেতা দেওয়ান ফরিদ গাজী মৃত্যুর আগপর্যন্ত নবীগঞ্জ-বাহুবল তথা দিনারপুর পরগনাবাসীর পাশে ছিলেন,। আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো।’

/কেএইচটি/
সম্পর্কিত
স্বতন্ত্র সাত এমপির শেষ ঠিকানা কোথায়
কী করবেন বিএনপির জিতে আসা বিদ্রোহীরা
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের