টানা ছুটির কারণে ভোটারের উপস্থিতি কিছুটা কম হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১২:২৫আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৫৩

সিলেট মহানগরীর দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় তিনি ভোট দেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, টানা ছুটির কারণে ভোটারের উপস্থিতি কিছুটা কম হতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার বাড়বে।

তিনি বলেন, বিএনপির হরতাল একটা ঢংঢাং। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। সেই সঙ্গে ভোটের পরিবেশ সন্তোষজনক।

জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ড, সাত ইউনিয়ন ও একটি ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ে গঠিত সিলেট-১ আসন। এই আসনে স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ২১৫টি। এর মধ্যে মহানগরীতে ১৫২টি ও ইউনিয়নে আরও ৬৩টি স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে। 
একইসঙ্গে এ আসনে ভোটকক্ষ রয়েছে ১৩৬৮টি। এর মধ্যে মহানগরীতে রয়েছে ৯৬৭টি ও ইউনিয়নে রয়েছে আরও ৪০১টি। এ আসনে ভোটার রয়েছেন ছয় লাখ ৩৪ হাজার ২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার তিন লাখ ৩০ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটার তিন লাখ ৩১ হাজার ৮১ জন। মহানগরীতে মহিলা-পুরুষ মিলিয়ে চার লাখ ৫৩ হাজার ৪৮৬ জন ও ইউনিয়নে রয়েছেন এক লাখ ৮০ হাজার ৫৩৫ জন ভোটার। এ ছাড়া মহানগরী এলাকায় ছয় ও ইউনিয়নে আরও একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

সিলেট-১ আসনে এবার ড. মোমেনের সঙ্গে ভোট লড়ছেন সম্মিলিত সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আব্দুল বাসিত (ছড়ি), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী ইউসুফ আহমদ (আম), ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক (মিনার) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী (প্রতীক)।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম