এক আসনে বর্তমান এমপিসহ ৪ প্রার্থীর একসঙ্গে ভোট বর্জন

সিলেট প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৪:২১আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:২৮

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে নির্বাচনে কারচুপি ও ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণফোরামের প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান (উদীয়মান সূর্য), বিশ্বনাথ পৌর মেয়র স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (ট্রাক), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব (সোনালী আঁশ)।

রবিবার (৭ জানুয়ারি) দুপুরে তারা যৌথভাবে এসব তথ্য জানান। এর আগে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী (লাঙ্গল) ঘোষণা দিয়ে নির্বাচন বর্জন করেন।

এ বিষয়ে মোকাব্বির খান ও মুহিবুর রহমান জানান, পুলিশ ও প্রিসাইডিং অফিসারের সহযোগিতায় কারচুপির পাশাপাশি প্রত্যেকটি ভোটকেন্দ্র নৌকার লোকজন আমাদের এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দিয়েছে। এমন পরিবেশে নির্বাচন বর্জন করাই উত্তম। আমাদের যেভাবে আশ্বস্ত করা হয়েছিল সেভাবে নির্বাচন হয়নি। পুলিশের কাছে অভিযোগ করেও লাভ হয়নি।  

এ আসন থেকে নির্বাচনে অংশ নেন আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী (নৌকা), গণফোরামের প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান (উদীয়মান সূর্য), বিশ্বনাথ পৌর মেয়র স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (ট্রাক), জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী (লাঙ্গল), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. জহির (ডাব) এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. মনোয়ার হোসাইন (আম)।

জানা গেছে, বিশ্বনাথ আর ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসন। এই দুই উপজেলায় রয়েছে ১৬টি ইউনিয়ন। এর মধ্যে বিশ্বনাথে আটটি ওয়ার্ড ও ওসমানীনগরে রয়েছে আরও আটটি ইউনিয়ন। এই আসনে ভোটকেন্দ্র রয়েছে ১২৮টি। এর মধ্যে বিশ্বনাথ উপজেলায় স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ৭৪টি ও ওসমানীনগরে রয়েছে ৫৩টি। ওসমানীনগরে রয়েছে অস্থায়ী ভোটকেন্দ্র আরও একটি। 
একইসঙ্গে ভোট কক্ষ রয়েছে ৭৭৩টি। এর মধ্যে বিশ্বনাথে ৩৯২টি ও ওসমানীনগরে ৩৫২টি স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে। বিশ্বনাথে আরও ২৯টি অস্থায়ী ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে ভোটার রয়েছেন তিন লাখ ৪৪ হাজার ৭২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৬ হাজার ১৪৭ এবং নারী ভোটার এক লাখ ৬৮ হাজার ৫৮২ জন।  বিশ্বনাথে নারী-পুরুষ মিলিয়ে ভোটার রয়েছেন এক লাখ ৮৪ হাজার ১৪৯ জন ও ওসমানীনগরে এক লাখ ৬০ হাজার ৫৮০ জন।    

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম