পানির দাবিতে এমসি কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ

সিলেটে প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৯

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে পানি সরবরাহ ও ইতিহাস বিভাগে শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এ সময় অফিস কক্ষে তালা দিয়ে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন তারা। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টা থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেওয়ার পাশাপাশি অধ্যক্ষকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় আছেন অধ্যক্ষ।

এমসি কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ বলেন, ‘সমস্যা সমাধানে দুপুরের দিকে শিক্ষার্থীদের সঙ্গে বসেছিলাম আমরা। তারা ছাত্রাবাসে পানি সংকট ও ইতিহাস বিভাগে শিক্ষক নিয়োগের দাবি জানালে সময় চাওয়া হয়। কিন্তু তাদের দাবি আজকের মধ্যে পানি সরবরাহের জন্য টিউবওয়েল বসিয়ে দিতে হবে। কিন্তু সেই অর্থ এখন আমাদের কাছে নেই জানালে, তারা আন্দোলন শুরু করে। বিকালে অফিস কক্ষের বাইরে তালা দিয়ে আমাকে ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

আন্দোলনকারী শিক্ষার্থী সাব্বির আহমদ বলেন, ‘দীর্ঘদিন ধরে কলেজের ছাত্রাবাসে পানির সংকট চলছে। বারবার অধ্যক্ষকে জানানোর পরও সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। আজকের বৈঠকে আমরা পানি সংকট নিরসনে টিউবওয়েল বসিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলাম। অধ্যক্ষ বলেছেন টাকা নেই। একটা টিউবওয়েল বসানোর টাকা কলেজের ফান্ডে নেই, এই কথা কেউ বিশ্বাস করবে না। তাই আন্দোলনে নেমেছি এবং অধ্যক্ষকে অবরুদ্ধ করেছি আমরা। পানির সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

এমসি কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করার বিষয়ে জানতে চাইলে শাহপরাণ থানার ওসি হারুনুর রশীদ বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ ঘটনাস্থলে আছে। অধ্যক্ষ বিষয়টি আমাদের জানালে তাকে উদ্ধার করা হবে।’

/এএম/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম