অননুমোদিত চিকিৎসা ব্যবস্থা চালু থাকলে জানাতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি
০৭ মার্চ ২০২৪, ১৯:১৫আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৯:১৫

দেশে চিকিৎসকদের নাম ব্যবহার করে অননুমোদিত চিকিৎসা ব্যবস্থা চালু থাকলে তা চিহ্নিত করে স্বাস্থ্য বিভাগকে জানানোর জন্য জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘অনুমোদন না নিয়ে যারা চিকিৎসকদের নাম ব্যবহার করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এসব বিষয়ে সংসদ সদস্য ও চেয়ারম্যানরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন দিলে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় অননুমোদিত বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হচ্ছে। এমবিবিএস ডিগ্রিধারী না হয়েও চিকিৎসক পরিচয়ে অস্ত্রোপচারের বিষয়টি ধরা পড়েছে। মানুষ প্রতারণার শিকার হচ্ছে। বিষয়টি শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, পারবেও না। এলাকার জনপ্রতিনিধিদের এ বিষয়ে ভূমিকা রাখতে হবে।’

সিলেট এমএজি ওসমানী হাসপাতালে সেবাদান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সব হাসপাতালে যে অবস্থা, ওসমানী হাসপাতালেও একই অবস্থা। বুধবার সিলেট বিভাগের সব টিএইচএফপিও (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) ও সুপারিন্টেনডেন্টের সঙ্গে কথা বলেছি। যেসব সমস্যা চিহ্নিত করতে পেরেছি, সেটি হচ্ছে জনবলের খুব অভাব। বিভিন্ন উপজেলায় আমরা যদি ঠিকমতো কনসালটেন্ট দিতে পারি, তাহলে উপজেলা পর্যায়ে ভালো কাজ হবে। মাটিতে রোগী শুয়ে থাকবে না—এ লক্ষ্যেই কাজ শুরু করবো। একদিনে পারবো না; পর্যায়ক্রমে সব সমাধানের চেষ্টা করবো।’

/এফআর/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের