শ্রীমঙ্গলে অস্ত্র ও মাদকসহ ব্রিটিশ নাগরিক আটক

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ মে ২০২৪, ১৬:৫৯আপডেট : ২৭ মে ২০২৪, ১৬:৫৯

মাদকবিরোধী অভিযান চালিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগান এলাকা থেকে  একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও মাদকসহ দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্রিটিশ নাগরিককে আটক করেছে র‌্যাব।

সোমবার (২৭ মে) দুপুরে র‌্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগান এলাকায় দেলোয়ার হোসেন তার সহযোগীদের নিয়ে মাদক সেবন করছেন। এমন খবরে র‌্যাব-৯ শ্রীমঙ্গলের একটি দল তাৎক্ষণিকভাবে জাগছড়া চা এলাকার পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে একটি পিস্তল দুই রাউন্ড গুলি এবং বেশ কিছু মাদকদ্রব্যসহ আটক করে। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।

দেলোয়ার হোসেনের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায়। তবে জাগছড়া চা বাগানের ভেতরে কার বাড়ি, কীভাবে অবস্থান করলো সেসব বিষয়ে সঠিক তথ্য দিতে পারেনি র‌্যাব।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন র‌্যাব-৯ পরিচালক উইং কমান্ডার মো. মোমিনুল হক ও শ্রীমঙ্গল র‌্যাব-৯ কোম্পানি কমান্ডার মেজর আব্দুল মুকিত নাফিজসহ প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম