সিলেট পাসপোর্ট অফিসে সাময়িক সময়ের জন্য সেবা বন্ধ

সিলেট প্রতিনিধি
০৯ জুন ২০২৪, ১৯:০১আপডেট : ০৯ জুন ২০২৪, ১৯:০১

সার্ভার জটিলতায় সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সেবা বন্ধ রয়েছে। সাময়িকভাবে সেবা না দিতে পারার বিষয়টি একটি নোটিশ টানিয়ে জানিয়েছে সিলেট পাসপোর্ট অফিস। এতে রবিবার (৯ জুন) সকালে পাসপোর্ট অফিসে সেবা নিতে এসে সেবা না পেয়েই ফিরে যান গ্রাহকরা।

সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-সহকারী পরিচালক সাহেব আলী বলেন, ই-পাসপোর্ট ডাটা সেন্টার, ঢাকার সঙ্গে সংযোগে সাময়িক সমস্যার কারণে সাময়িকভাবে পাসপোর্ট সেবা বন্ধ রয়েছে। আশা করছি, দ্রুত এই সমস্যা সমাধান হয়ে যাবে।

জানা গেছে, রবিবার সকাল থেকে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে সেবা নিতে আসেন সেবাগ্রহীতারা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সেবা না পাওয়ায় ভোগান্তিতে পড়তে হয়। এ সময় তারা উত্তেজিত হলে একটি নোটিশ দেয়ালে সাঁটানো হয়।

ওই নোটিশে উল্লেখ রয়েছে, ই-পাসপোর্ট ডাটা সেন্টার, ঢাকার সঙ্গে ইন্টারনেট সংযোগে সাময়িক সমস্যা হওয়ায় এই অফিস থেকে সাময়িকভাবে পাসপোর্ট সেবা প্রদান করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। নিজ দায়িত্বে অপেক্ষা করা অথবা আগামী ১১ জুন আসার জন্য অনুরোধ করা হলো।

/এফআর/
সম্পর্কিত
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
পাকিস্তান কী অবশেষে ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে  
মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি