শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে জয়: বিবিসি বাংলা

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৫, ১৪:০৬আপডেট : ১২ জুন ২০২৫, ১৪:০৬

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারত রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। দেশটির একাধিক নিরাপত্তা কর্মকর্তা এবং সেখানে অবস্থানরত বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বরাতে বিবিসি বাংলা এ খবর জানিয়েছে।

সূত্রগুলোর বরাতে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ঈদুল আজহার আগের দিন ৬ জুন ভারত পৌঁছেছেন জয়। তিনি মূলত মায়ের সঙ্গে ঈদ পালন করতে এসেছেন। তাই এই সফর অনেকটাই পারিবারিক বিষয়।

আওয়ামী লীগের নেতারা বলেছেন, জয় দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও বাংলাদেশি পাসপোর্টটি রেখেছিলেন। তবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তার পাসপোর্ট বাতিল করে দেয়।

সম্প্রতি তিনি মার্কিন গ্রিন কার্ড হাতে পেয়েছেন। এরপর থেকেই ভারতে মায়ের সঙ্গে দেখা করতে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। গ্রিন কার্ড পাওয়ার কিছুদিন পরই জয় মার্কিন পাসপোর্ট পেয়েছেন।

ভারতীয় নিরাপত্তা সূত্রগুলোকে উদ্ধৃত করে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, জয়ের সফর আরও কয়েকমাস পর হওয়ার কথা ছিল। তবে সেই সফর এগিয়ে আনা হয়। ৬ জুন তিনি দিল্লি বিমানবন্দরে অবতরণ করলে যথাযথ নিরাপত্তা ও গোপনীয়তার সঙ্গে তাকে শেখ হাসিনার ঠিকানায় পৌঁছে দেওয়া হয়।

সফর এগিয়ে আনার কারণ বা কার আগ্রহে তা করা হয়, প্রতিবেদনে এ বিষয়ে কোনও আভাস দেওয়া হয়নি।

চাকরি সূত্রে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনার আরেক সন্তান সায়মা ওয়াজেদ পুতুল। জয়ের এই সফরে ভাইবোনের দেখা হয়েছে কিনা, সে ব্যাপারে প্রতিবেদনে কোনও তথ্য পাওয়া যায়নি।

মাঝে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে, আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেবেন জয়। ধারণা করা হচ্ছিল, বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতা এবং দলের ঘনিষ্ঠ কর্মকর্তা, ব্যবসায়ী, আইনজীবীদের সঙ্গে বৈঠক করতে সেখানে যেতে পারেন তিনি।

তবে দলের রাজনীতিতে যোগ দেওয়ার আগ্রহ জয়ের মধ্যে নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের নেতারা। তারা বলেছেন, মায়ের সঙ্গে সময় কাটানোর সময় স্বাভাবিকভাবে কিছু রাজনৈতিক আলাপ হয়েছে। তবে ভারতে থেকে গিয়ে প্রত্যক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতি করার কোনও ইচ্ছা জয়ের মধ্যে দেখা যায়নি।

তারা আরও বলেছেন, এবারের সফরে দীর্ঘায়িত করার পরিকল্পনা জয়ের নেই। তিনি বোধহয় শিগগিরই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন।

ভারতের নিরাপত্তা কর্মকর্তারাও প্রায় একই কথা বলেছেন। তাদের দাবি, এবারের সফরে জয়ের কলকাতায় যাওয়ার পরিকল্পনা নেই।

/এসকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম