প্রধানমন্ত্রী সিলেটের বন্যা পরিস্থিতির খোঁজ রাখছেন: প্রতিমন্ত্রী

সিলেট প্রতিনিধি
২০ জুন ২০২৪, ০৯:৫৯ আপডেট : ২০ জুন ২০২৪, ১০:০২

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মুহিবুল ইসলাম বলেছেন, ‘ভৌগলিক কারণে সিলেট দুর্যোগপূর্ণ এলাকা। তাই বার বার বন্যার কবলে পড়ে এ অঞ্চল। জাপান, নেপাল ও ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন দেশও এভাবে প্রাকৃতিক দুর্যোগে পড়ে। সিলেটের দুর্যোগের বিষয় মাথায় রেখেই এখানে উন্নয়ন করা হচ্ছে। দুর্যোগ এলে ভয় পেলে চলবে না। সাহস ও ধৈর্য নিয়ে এর মোকাবিলা করতে হবে।’

বুধবার (১৯ জুন) বিকালে সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘সিলেটের বন্যা পরিস্থিতি মাননীয় প্রধানমন্ত্রী গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রতিনিয়ত তিনি এর খোঁজ রাখছেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা সিলেটের বন্যা পরিদর্শন করতে এসেছি। ফিরে গিয়ে তার কাছে বিস্তারিতভাবে রিপোর্ট করবো এবং তারই নির্দেশনার ভিত্তিতে বন্যা পরিস্থিতি কাঠিয়ে উঠতে বা সব সমস্যা সমাধানে আমরা সর্বাত্মকভাবে কাজ করবো।’

সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় হাওর জনপদের মানুষের পাশে আছেন। তিনি সবসময় বানভাসি মানুষের খোঁজখবর নিচ্ছেন। তিনি নির্দেশ দিয়েছেন বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে যেতে। তাদের দুঃখ-দুর্দশা দেখার জন্য এবং পর্যাপ্ত মানবিক সহায়তা দেওয়ার জন্য।’

পৃথক দুই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেলো ঘরবাড়ি-সেতু
বন্যার মধ্যে ব্যাংকক ভ্রমণ কতটা নিরাপদ? জেনে নিন ৭ জরুরি তথ্য
টানা বৃষ্টির পর ব্যাংককে বন্যা পরিস্থিতির উন্নতি
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা