১ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

সিলেট প্রতিনিধি
০৭ জুলাই ২০২৪, ২১:১২আপডেট : ০৭ জুলাই ২০২৪, ২১:১২

চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধারকাজ শেষে এক ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

রবিবার (৭ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ট্রেনটির একটি ব‌গি লাইনচ্যুত হয়ে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রেনটি সেখানে থেমে যায়। পরে সেটি সরিয়ে নিলে রাত পৌনে ৮টার দিকে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। রাত ৮টার দিকে এসব তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম পাটোয়ারী।

তিনি বলেন, ‌‘সিলেট রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের ওপরে থেমে যায়। এজন্য সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। উদ্ধারকাজ শেষে এক ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম