কিবরিয়া হত্যা মামলার বিচারিক কার্যক্রম ফের শুরু

সিলেট প্রতিনিধি
১০ মার্চ ২০১৬, ২৩:০৬আপডেট : ১০ মার্চ ২০১৬, ২৩:৪৬

কিবরিয়া হত্যা মামলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার কার্যক্রম ফের শুরু হয়েছে। আইন মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসার পর বৃহস্পতিবার আরো দুই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এডভোকেট কিশোর কুমার কর। এ নিয়ে এ মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলো।
১৩৫ দিনের মধ্যে মামলার বিচার কার্যক্রম শেষ করার সময়সীমা শেষ হওয়ায় গত ৬ জানুয়ারি পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ মামলার কার্যক্রম স্থগিত রাখতে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসানের কাছে আবেদন করেন পিপি। পাশাপাশি এ ব্যাপারে নির্দেশনা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখায় আবেদন করা হয় বলে জানা যায়।সম্প্রতি মন্ত্রণালয়ের আইন শাখা থেকে এ মামলা ১৩৫ দিনের মধ্যে মামলার কার্যক্রম শেষ করা বাধ্যতামূলক নয় বলে অভিমত দেওয়া হয়, জানান পিপি। এ অবস্থায় বৃহস্পতিবার থেকে ফের সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
পিপি কিশোর কুমার কর জানান, বৃহস্পতিবার কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জের আলতাব ও আব্দুল খালিক নামে দুই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। জেএমবি’র শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানসহ ১২ আসামির উপস্থিতিতে তাদের সাক্ষ্য নেওয়া হয়। অসুস্থতার কারণে মামলার আসামী সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত আরিফুল হক চৌধুরী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর রহমান বাবরকে আদালতে আনা হয়নি। এ দুজনের পক্ষে তাদের আইনজীবী আদালতে হাজিরা দেন। আদালত আগামী ১৬ মার্চ পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন বলে জানান আদালত। মামলার মোট  সাক্ষীর সংখ্যা ১৭১ জন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। ২০১৫ সালের  ১৩ সেপ্টেম্বর ৩২ আসামীর বিরুদ্ধে কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠন করা হয়।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম