সিলেটে ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা

সিলেট প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৪, ২০:০৩আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ২০:০৩

সিলেটে ছাত্র আন্দোলন চলাকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী রুদ্র সেন এবং সাংবাদিক এ টি এম তুরাব নিহতের ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা হয়েছে। সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আবদুল মোমেনের আদালতে মামলা দুটি করা হয়। দুই মামলায় সিলেটের আট পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও শাবিপ্রবির শিক্ষার্থী ফয়সাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌রুদ্র সেন হত্যার ঘটনায় মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবির সমন্বয়ক হাফিজুল ইসলাম। অন্যদিকে সাংবাদিক আবু তাহের মো. তুরাব (এ টি এম তুরাব) হত্যার ঘটনায় মামলাটি করেছেন তার ভাই আবুল আহছান মো. আযরফ (জাবুর)। দুটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে আসামি করা হয়েছে।

এর মধ্যে রুদ্র হত্যা মামলায় সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য হাবিবুর রহমান, শফিউল আলম চৌধুরী নাদেল ও রণজিৎ সরকার, শাবিপ্রবির সদ্য পদত্যাগী উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ ও সহ-উপাচার্য মো. কবীর হোসেন, সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান, জগদীশ চন্দ্র দাস ও রুহেল আহমদকে আসামি করা হয়।

এই মামলার প্রথম চার আসামি পুলিশ সদস্য। তারা হলেন সিলেট মহানগর পুলিশের সদ্য বদলি করা উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সাদেক দস্তগীর কাউছার, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এবং পরিদর্শক (তদন্ত) আবু খালেদ মো. মামুন।

অন্য আসামির মধ্যে রয়েছেন শাবিপ্রবির প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, স্বেচ্ছাসেবক লীগ মহানগরের সভাপতি আফতাব হোসেন খান, যুবলীগ মহানগরের সভাপতি আলম খান (মুক্তি), ছাত্রলীগ সিলেট জেলার সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান (সৌরভ) ও সাধারণ সম্পাদক নাইম আহমদ, শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক সজিবুর রহমান প্রমুখ।

মামলার এজাহারে বলা হয়েছে, রুদ্র সেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। গত ১৮ জুলাই কেন্দ্রঘোষিত অবস্থান কর্মসূচি ছিল। সেদিন শাবিপ্রবির প্রধান ফটকের পাশে সুরমা আবাসিক এলাকায় পুলিশ ও উচ্ছৃঙ্খল জনতা পরিকল্পিতভাবে সরকারি অস্ত্র, অবৈধ বন্দুক, রাইফেল, দা ও লাঠিসোঁটা নিয়ে শান্তিপ্রিয় ছাত্র-জনতাকে আক্রমণ করে। এতে অনেকে শারীরিকভাবে গুরুতর আহত হন। অস্ত্রধারীরা হত্যার উদ্দেশ্যে গুলিও ছোড়ে। অনেকে গুলিবিদ্ধ হন। ঘটনার একপর্যায়ে আসামিদের ধাওয়া খেয়ে আহত অবস্থায় রুদ্র সেন সুরমা আবাসিক এলাকা ও বাগবাড়ী এতিম স্কুলের রাস্তার সংযোগস্থলে একটি খালে পড়ে যান। সাঁতার না জানার বিষয়টি জেনে আসামিরা পরিকল্পিতভাবে রুদ্রকে খালে ফেলে মৃত্যু নিশ্চিত করেন।

এদিকে, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সিলেট প্রতিনিধি ও স্থানীয় দৈনিক জালালাবাদ পত্রিকার নিজস্ব প্রতিবেদক আবু তাহের মো. তুরাব হত্যা মামলায় মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সাদেক দস্তগীর কাউছার, সদ্য বদলি করা উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, সিলেট কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী, কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন, পরিদর্শক (তদন্ত) ফজলুর রহমানকে আসামি করা হয়েছে।

এই মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব উদ্দিন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পীযূষ কান্তি দে, সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহেল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস (অনীক) প্রমুখ। এতে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

তুরাব হত্যা মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই দুপুর ২টার দিকে তুরাব নগরের মধুবন সুপারমার্কেটের সামনে অন্য সাংবাদিকদের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ সময় আসামিরা টার্গেট করে শত শত গুলি ছুড়ে তুরাবকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন।

/এএম/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম