মৌলভীবাজারে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ

মৌলভীবাজার প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৪, ২০:৪৫আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ২০:৪৫

মৌলভীবাজারে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ। বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পুলিশ সুপার মো. মনজুর রহমান।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার কনকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বন্যার্তদের মাঝে শুকনো খাদ্যসামগ্রী, খাবার স্যালাইন, মোমবাতি ও দিয়াশলাই বিতরণ করা হয়।

এ সময় পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, ‌‘যেকোনো দুর্যোগে মৌলভীবাজার জেলা পুলিশ মানুষের সেবায় পাশে আছে। আমরা বিশ্বাস করি, সমাজের সব শ্রেণিপেশার মানুষ একসঙ্গে কাজ করলে আমরা সহজে এই দুর্যোগ মোকাবিলা করতে পারবো। দেশের এই ক্রান্তিলগ্নে আমি সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘মৌলভীবাজার জেলা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে জেলা পুলিশ বন্যায় জরুরি যোগাযোগের জন্য একটি হটলাইন নম্বর চালু করেছে। প্রয়োজনীয় সহযোগিতার জন্য জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর পাশাপাশি জেলা পুলিশের হটলাইন (০১৩২০-১২০৬৯৮) নম্বরে যোগাযোগ করা যাবে।’

ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম নজরুল প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী