বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে ভর্তি 

সিলেট প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৪, ০১:১৬ আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৮:৩৩

সিলেটের আদালত প্রাঙ্গণে মারধরের কারণে গুরুতর আহত হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। কারাগারে অসুস্থ হওয়ায় শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের দোতলার আইসিইউতে ভর্তি করা হয়েছে। সাবেক এই বিচারপতির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র জানায়।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের ডিআইজি (প্রিজন) মো. ছগির মিয়া। তিনি বলেন, সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক। মারধরে তার শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। একটি অণ্ডকোষ ফেটে গেছে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চিকিৎসা চলছে। 

হাসপাতাল সূত্র থেকে জানা যায়, আঘাতজনিত কারণে অণ্ডথলি ছিঁড়ে যায়, পরে অপারেশন করে ঠিক করা হয়। আপাতত তার শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন থাকলেও তা গুরুতর নয়। অপারেশনের পর শারীরিক অবস্থা উন্নতির দিকে আছে। সেইসঙ্গে ডায়াবেটিস ও হৃদরোগজনিত জটিলতা আছে। নিবিড় পর্যবেক্ষণে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে গঠিত প্যানেলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে বিকালে বিচারপতি মানিককে আদালতে নিয়ে আসা হয় পুলিশের পাহারায়। পুলিশের প্রিজন ভ্যান থেকে নামানোর পরপরই কিল-ঘুষি মারার ঘটনা ঘটে। তাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় জুতা, ডিম ও পানির বোতল ছুড়ে মারেন বিএনপির নেতাকর্মী এবং দলীয় আইনজীবীরা। বিকাল ৪টা ১০ মিনিটে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন তিনি।

বিকাল সাড়ে ৪টায় শুনানি শেষে শামসুদ্দিন মানিককে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক আলমগীর হোসেন কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে সেনাবাহিনী ও পুলিশ পাহারায় সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ।

আদালতে শুনানিকালে শামসুদ্দিন চৌধুরী মানিকের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না বলে পুলিশ জানায়। সাবেক বিচারপতি মানিককে আদালতে নিয়ে আসা হচ্ছে খবর পেয়ে শনিবার দুপুর থেকে ছাত্রদলসহ তাদের দলের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। তারা ‘ফাঁসি চাই’, ‘ফাঁসি চাই’ বলে স্লোগান দেন।

এসব তথ্য নিশ্চিত করেন সিলেট কোর্ট পুলিশ পরিদর্শক জমশেদ আলম। তিনি বলেন, ‘বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিককে ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতে পাঠায় কানাইঘাট থানা পুলিশ। ঢাকার বাড্ডা, আদাবর থানাসহ একাধিক থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা থাকায় তাকে থানা পুলিশ ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। পরে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা সংশ্লিষ্ট থানাগুলোতে আসামি সিলেটে আছেন বলে বার্তা পাঠাবো। পরে সংশ্লিষ্ট থানা তাদের মামলায় গ্রেফতার দেখাবে।’

তিনি আরও বলেন, ‘সাবেক বিচারপতি হিসেবে জেল কোড অনুযায়ী আসামিকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। আসামি আদালতকে জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ। আদালত বিষয়টি আমলে নিয়ে জেলকোড অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।’

শুক্রবার (২৩ আগস্ট) রাতে সিলেটের কানাইঘাট (দনা) সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। শনিবার ভোরে তাকে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

/এমএস/এএম/
সম্পর্কিত
অ্যাপে বিনিয়োগের প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ৩
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের স্ত্রী গ্রেফতার
মিরপুরে ‘ফোর স্টার গ্রুপ’র ৩ ভাই গ্রেফতার
সর্বশেষ খবর
অর্ধশতাধিক সুস্থ ব্যক্তির নামে প্রতিবন্ধী ভাতা, ইউপি সদস্য আটক
অর্ধশতাধিক সুস্থ ব্যক্তির নামে প্রতিবন্ধী ভাতা, ইউপি সদস্য আটক
টিভিতে আজকের খেলা (২৩ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ অক্টোবর, ২০২৬)
ঘরের মেঝের নিচে মাদকের গোডাউন, গ্রেফতার ২
ঘরের মেঝের নিচে মাদকের গোডাউন, গ্রেফতার ২
অ্যাপে বিনিয়োগের প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ৩
অ্যাপে বিনিয়োগের প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ৩
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি