ভারতের সঙ্গে যত অবৈধ চুক্তি হয়েছে, সেগুলো বাতিল করতে হবে: সমন্বয়ক হা‌সিব

সিলেট প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হা‌সিব আল ইসলাম বলেছেন, ‘সীমান্তে নির্বিচারে বাংলাদেশিদের হত্যা করছে ভারত। এসব হত্যা বন্ধ না করলে কঠোরভাবে দমন করা হবে। সেইসঙ্গে নতুন বাংলাদেশের সব ক্ষেত্রে দুর্নীতি, চাঁদবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।’ 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমিতে ছাত্র-জনতার মৈত্রী সফর উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

ভারতের সঙ্গে যত অবৈধ চুক্তি হয়েছে, সেগুলো বাতিল করতে হবে উল্লেখ করে হা‌সিব আল ইসলাম বলেন, ‘কারণ এদেশের মানুষ এখন নিজের অধিকারের ব্যাপারে সচেতন। যদি বাতিল করা না হয় সেজন্য দেশের ছাত্রসমাজ প্রস্তুত আছে। ভারত আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছিল। আর এখন ভারত আগ্রাসী মনোভাব দেখাচ্ছে। তাদের মনে রাখতে হবে, বাংলাদেশের বর্তমান সরকার ছাত্র-জনতার সরকার। কোনও দলের নয়।’

সমন্বয়ক হা‌সিব আল ইসলাম আরও বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে সব সময় আগ্রাসী আচরণ করে, এগুলো বন্ধ না করলে বাংলাদেশের ছাত্রসমাজ এগুলো বন্ধ করতে ভিন্নভাবে চিন্তা করবে। সেইসঙ্গে শেখ হাসিনা দেশে যে অরাজকতা, মানুষ হত্যা করে ভারতে পালিয়ে গেছেন; সেজন্য তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

ধারাবাহিক সফরের অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট সফরকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দল ছাত্র আন্দোলনে গুলিতে নিহত সাংবাদিক এ টি এম আবু তুরাবের বাসায় যান। এ সময় তুরাবের মা মমতাজ বেগম ও ভাই আবুল আহসান মো. আজরফের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা দেন তারা। তুরাবের হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়করা।

সমন্বয়ক দলের সদস্যরা তুরাবের মা মমতাজ বেগমের উদ্দেশে বলেন, এক ছেলে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছে। এখন লাখো ছেলে তাদের পাশে আছে। তুরাবের পরিবারের যেকোনো ধরনের প্রয়োজনে তারা পাশে দাঁড়াবে। সেইসঙ্গে হত্যার বিচার ত্বরান্বিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

/এএম/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের