কঠোর নিরাপত্তায় হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে বিচারপতি মানিককে

সিলেট প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৪

সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে তাকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানী ঢাকার তেজগাঁও পুরনো বিমানবন্দরের উদ্দেশে রওনা করে।

এসব তথ্য নিশ্চিত করেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সাখওয়াত হোসেন। তিনি বলেন, আগামীকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার আদালতে একটি মামলার হাজিরা রয়েছে মানিকের। সেজন্য নিরাপত্তার কথা ভেবে তাকে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে।

কারা সূত্র জানিয়েছে, এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ সুপার, ডিএসবি, সিলেট স্বাক্ষরিত আদেশে (স্মারক নম্বর-৪২৯২) বিচারপতি মানিককে হেলিকপ্টারযোগে ঢাকায় প্রেরণের নির্দেশনা দিয়ে তার নিরাপত্তার দায়িত্ব বণ্টন করা হয়। তাতে কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার অলক শর্মা ও এসএএফ পুলিশ লাইন্স সিলেটের সহকারী পুলিশ সুপার আব্দুল হাইকে হেলিকপ্টারে বিচারপতি মানিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়।

আদেশে আরও বলা হয়, পুলিশি এই নিরাপত্তা ব্যবস্থার সার্বিক তদারকি করবেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রফিকুল ইসলাম ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক দায়িত্বে থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

এদিকে, সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার  ঘটনায় করা মামলায় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিলেট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জামিন দেন। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না তিনি।

এর আগে, গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে একটি জঙ্গল থেকে স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন ২৪ আগস্ট সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সেদিন আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গণে থাকা বিক্ষুব্ধ জনতা শামসুদ্দিন চৌধুরী মানিককে কিল-ঘুষি দেয়। এ সময় তার অণ্ডকোষে গুরুতর আঘাত লাগে। কারাগারে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই জরুরি অস্ত্রোপচার করানো হয়। গত বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে কারাগারে পাঠানো হয়।

/এফআর/
সম্পর্কিত
দুর্নীতির ২ মামলায় বিচারপতি মানিকের জামিন আবেদন নাকচ
জামিন পেলেন মানিক, মেনন ও ইনু
কামরুল ইসলাম ও শামসুদ্দিন মানিক নতুন মামলায় গ্রেফতার
সর্বশেষ খবর
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক