শাবির শাহপরাণ হলে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষ থেকে অস্ত্র উদ্ধার

সিলেট প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৪, ০৯:৩১আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৯:৩১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের কয়েকটি হলে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এসব তথ্য নিশ্চিত করেছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদ। 

তিনি জানান, শাহপরান হলের বি ব্লকের ৪১৭ নম্বর কক্ষ থেকে একটি জি আই পাইপ, ৪১৯ নম্বর কক্ষ থেকে একটি রড, সি ব্লকের ৪২৩ নম্বর কক্ষ থেকে একটি  জিআই পাইপ ও একটি মদের বোতল, সি ব্লকের ৪২৪ নাম্বার কক্ষ থেকে এক বস্তা জি আই পাইপ, একটি রামদা, কিছু নেশা সরঞ্জাম, দুটি চাকু, একটি রড, এ ব্লকের ২০২ নম্বর কক্ষ থেকে একটি চাইনিজ কুড়াল ও দুটি জি আই পাইপ পাওয়া গেছে।

তিনি বলেন, ৮ ও ১০ অক্টোবর এই দুই দিনের তল্লাশিতে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব কক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা থাকতো।

প্রভোস্ট আরও বলেন, আমরা সব রুমে তল্লাশি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাব। এরপর প্রশাসন যে সিদ্ধান্ত নেবে সে অনুযায়ী কাজ করবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। যাদের রুমে এই অস্ত্র ও মাদক সামগ্রী পাওয়া গেছে- এদের কেউ যদি হলের নতুন সিট বণ্টন প্রক্রিয়ায় সিট পেয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই শাবির শাহপরাণ হলের ২১০, ২১১, ২১৫, ৪২৩, ৪২৪, ৪২৭, ৪২৯ নম্বর কক্ষ এবং বঙ্গবন্ধু হলের বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনায় করেন শিক্ষার্থীরা। অভিযানে দুটি হল থেকে একটি শটগান, একটি রিভলবার, দেড়শর অধিক মদের খালি বোতল, তিনটি চেইন, একশত স্টিলের পাইপ, ১০টি রামদা, ১২টা চাকু, ১০০ গ্রাম গাঁজা, একটা হাতুড়ি ও একটি হেলমেট উদ্ধার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী