মৌলভীবাজারে ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট

শ্রীমঙ্গল প্রতিনিধি
১৪ মার্চ ২০১৬, ১৮:৫৮আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৯:০৮

মৌলভীবাজার শহরের বনশ্রী এলাকায় সাবেক পৌর কমিশনার ও ব্যবসায়ী ইউসুফ আলীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

সোমবার গভীর রাতে সংঘবদ্ধ একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে বাসার লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে ৪৫ ভরি স্বর্ণালংকার, নগদ চার লক্ষ টাকা, একটি মটর সাইকেল, ৬টি দামি মোবাইল সেটসহ মূল্যবান মালামালসহ ২০ লক্ষ টাকার মালামাল লুটে নেয়। 

ব্যবসায়ী মো. ইউসুফ আলী জানান, ১৫-থেকে ২০ জনের ডাকাত দল রাত সাড়ে ৩টায় তার বাসায় প্রবেশ করে দেড় ঘণ্টা ধরে এ ঘটনা ঘটায়। বাসার কোনও দরজা জানালার তালা বা লক ভাঙ্গা না থাকায় তিনি ধারণা করছেন ডাকাত দলের কোনও সদস্য আগে থেকে বাসার ভেতর লুকিয়ে ছিল।

 খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি আব্দুস ছালেক বলেন, ডাকাতির ঘটনায় বাসার নাইট গার্ডকে আটক করা হয়েছে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম