হাওরে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৪, ১৯:৩০আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৯:৩০

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কাটতে গিয়ে ঢাকার জনতা ব্যাংকের নিখোঁজ কর্মকর্তা আলী হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি ওয়াচ টাওয়ার এলাকায় একটি হাউস বোটে চড়ে হাওরে আসেন তিনি। পরে লাইফ জ্যাকেট না লাগিয়ে সাঁতার কাটতে পানিতে নামেন। পানিতে নামার কিছুক্ষণের মধ্যে তিনি পানিতে তলিয়ে যান। আলী হোসেন ঢাকায় জনতা ব্যাংকের কর্পোরেট শাখায় কর্মরত ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, আজ ভোরে সুনামগঞ্জ থেকে একটি বিলাসবহুল হাউস বোটে চড়ে আলী হোসেনসহ বেশ কয়েকটি ব্যাংকের কর্মকর্তারা টাঙ্গুয়ার হাওরে যান এবং লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কাটতে নামেন। সাঁতার কাটার সময় তিনি হঠাৎ পানিতে তলিয়ে যান। সন্ধ্যার সময় তার লাশ হাওরের পানিতে ভেসে ওঠে। পরে পুলিশ ও এলাকাবাসী মরদেহ উদ্ধার করে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যান। সন্ধ্যায় তার লাশ এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম