সাবেক এমপি মুহিবুর রহমান ২ দিনের রিমান্ডে

সুনামগঞ্জ প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৪, ১২:৫১আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১২:৫১

চার আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ ছাড়া অন্য দুই আসামি রিগান ও তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিনকে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালতের বিচারক নির্জন কুমার মিত্র।

বাকি ৩০ আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন। আদালত উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আসামিদের উপস্থিতিতে রিমান্ড ও জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেছেন।

উল্লেখ্য ৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রজনতার ওপর হামলা মামলার ঘটনার চলতি বছরের ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সাবেক সাংসদ মুহিবুর রহমান মানিক, সাবেক সাংসদ রনজিত সরকার, সুনামগঞ্জে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন দাস, সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা, সাধারণ সম্পাদক পলিন বখত, সাবেক পৌর মেয়র নাদের বখত, যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুসহ ৯৯ জনের নাম উল্লেখ করা হয়। 

বাদীপক্ষের আইনজীবী আব্দুল হক বলেন আদালত সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের দুই দিন ও আসামি রিগান আফতাব উদ্দিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ ছাড়া বাকি ৩০ আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। 

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি