বিমানের ক্রু-দের লাঞ্ছিত করা ব্রিটিশ নাগরিককে পরিবারের জিম্মায় ছাড়লো

সিলেট প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৪, ১৯:৪৬আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১৯:৪৬

বাংলাদেশ বিমানের কেবিন ক্রু-দের শারীরিকভাবে লাঞ্ছিত ও বিমানের পাইলটের সঙ্গে অসদাচরণের অভিযোগে আটক ব্রিটিশ নাগরিক ফয়েজ আহমদকে পরিবারের জিম্মায় ছাড়লো পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) তাকে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করার পর ব্রিটিশ নাগরিকের অসুস্থতার বিষয়টি বিবেচনা করে সন্ধ্যার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

সিলেট ওসমানী বিমানবন্দর থানার ওসি আনিসুর রহমান বলেন, থানায় চার জন ক্রু চার জিডি করেছেন। ব্রিটিশ নাগরিক ফয়েজ আহমদ পুলিশকে জানান, তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত। বেশ কয়েকবার ক্রু-দের কাছে খাবার চেয়ে না পেয়ে তিনি অসুস্থবোধ করেন এবং একটু উচ্চস্বরে কথা বলেন। এ সময় ক্রু-দের সঙ্গে তার খানিক ধস্তাধস্তিও হয়। পরে বিমান থেকে নামার পর তাকে আটক করা হয়। আমরা দুই পক্ষের বক্তব্য শোনার পর ব্রিটিশ নাগরিককে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, ফয়েজ আহমদ নামের ওই ব্রিটিশ নাগরিককে বিমানে যাত্রী, ক্রু এমনকি পাইলটের সঙ্গে অসদাচরণ করায় আটক করা হয়েছে। তিনি বিমানের কেবিন ক্রু-দের ওপর হাত তুলেছেন। অভিযুক্ত যাত্রী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BG 208 নং ফ্লাইটের যাত্রী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ফয়েজ আহমেদ খান যাত্রাকালে বিমানে অন্য যাত্রীদের সঙ্গে অসদাচরণ করছিলেন। যাত্রীরা বিষয়টি কেবিন ক্রু-দের অবহিত করলে ফয়েজ আহমেদ ক্রুদের সঙ্গেও খারাপ আচরণ করেন। এমনটি বিমানের কেবিন ক্রু-দের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিমানের পাইলটও তার অসদাচরণের শিকার হন। পরে দুপুর ১টা ৫ মিনিটে ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সিভিল অ্যাভিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে ওই যাত্রীকে আটক করে রাখা হয়।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি