মাটির নিচে পুঁতে রাখা এক হাজার লিটার মদ উদ্ধার করেছে সেনাবাহিনী

হবিগঞ্জ প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৪, ১৬:৫৬আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১৬:৫৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও উৎপাদনের বিভিন্ন সরঞ্জামসহ মনমোহন রবিদাস (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে বানিয়াচং সেনাবাহিনীর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন আশরাফুল ইসলাম তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার মনমোহন দাস (৪৫) ১নং ভাকৈর পশ্চিম ইউনিয়নের বাউসি গ্রামের গোবিন্দ রবিদাসের ছেলে।

সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সেনাবাহিনীর বানিয়াচং ক্যাম্পের ক্যাপ্টেন আশরাফুল ইসলাম তামিমের নেতৃত্বে অভিযানিক দল নবীগঞ্জ উপজেলার ১নং ভাকৈর পশ্চিম ইউনিয়নের বাউসি গ্রামের মনমোহন দাসের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে মাটির নিচে পুঁতে রাখা এক হাজার ২০ লিটার মদ এবং এসব তেরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ সময় মদ উৎপাদনকারী মাদক ব্যবসায়ী মনমোহন রবিদাসকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করে মনমোহন রবিদাসকে ও জব্দ করা মদসহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

বৃহস্পতিবার দিনের এক অভিযানে নবীগঞ্জ উপজেলার পাহাড়ি এলাকা দিনারপুরে আড়াই কেজি গাঁজাসহ মিজানুর রহমান (২২) ও সাজনা বেগম (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

/এফআর/
সম্পর্কিত
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান