উত্তরা থেকে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র সিলেট থেকে উদ্ধার

সিলেট প্রতিনিধি
১৫ মার্চ ২০১৬, ২৩:১৩আপডেট : ১৫ মার্চ ২০১৬, ২৩:১৩

সিলেট রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রকে ছিলেট থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান থানা পুলিশ তাদেরকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে।
নিখোঁজ মাদ্রাসা ছাত্ররা হচ্ছে- পিরোজপুর মঠবাড়িয়া উপজেলা সদরের নাঈম আহমদ (১৩) এবং ময়মনসিংহের হালুয়াঘাটের জাহিদুল ইসলাম জাহিদ (১০)। তারা উভয়ে রাজধানীর উত্তরাস্থ রওজাতুল উলুম মাদ্রাসার ছাত্র।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী বাংলা ট্রিবিউনকে জানান, দুই মাদ্রাসা ছাত্র ২-৩ দিন আগে ক্লাস ফাঁকি দিয়ে বাসে করে সিলেটে চলে আসে। মঙ্গলবার শাহপরান (র) মাজার এলাকায় উদ্দেশ্যবিহীন ঘোরাফেরার সময় তাদের উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়। উদ্ধারের খবর ছাত্র দুটির পরিবারের সদস্যদের জানানো হলে সন্ধ্যায় অভিভাবকদের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী