নরেন্দ্র মোদির মন্তব্যে মুক্তিযোদ্ধারা আহত হয়েছেন: সাখাওয়াত হোসেন

সিলেট প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৪, ১৭:১১আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৭:১১

সিলেটে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘মুক্তিযুদ্ধ একান্তই বাংলাদেশের আপামর মানুষের লড়াই। ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখতেই পারে, এটা তাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার।’ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যে মুক্তিযোদ্ধারা আহত হয়েছেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নৌপরিবহন উপদেষ্টা। এর আগে, সিলেট মেরিন একাডেমির মাঠে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন তিনি।

এ সময় সিলেট একাডেমিতে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সিলেট এডাকেমির কোর্স সম্পন্ন করা ৪১ জন সমুদ্রযোদ্ধা অংশ নেন।

অনুষ্ঠান শেষে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির টুইট প্রসঙ্গে সাংবাদিকরা উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা কেবল নরেন্দ্র মোদি তার মতো করে বলেছেন। তবে তার এমন মন্তব্যে মুক্তিযোদ্ধারা আহত হয়েছেন।’

বাংলাদেশের বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদির টুইট

তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে বিশ্ববাসী সবকিছুই জানেন, আজকে ৫২ বছর হয়ে গেছে। এই ৯ মাসের যুদ্ধ কিন্তু বাংলাদেশের যুদ্ধ। আমি মনে করি, এটা আমাদের যুদ্ধ আমাদেরই প্রাণহানি হয়েছে, আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি হয়েছে এবং ৯ মাস আমাদের দেশ বড় ধরনের রক্তপাতের মধ্যে ছিল।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমরাই সমাপ্ত করেছি। সেখানে ভারতের সহযোগিতা ছিল, তাতে কোনও সন্দেহ নেই। আমরা সেটাও স্মরণ করি এবং সব সময় স্মরণ রাখবো বন্ধুপ্রতিম দেশ হিসেবে। ওটা যদি ওনারা অন্যভাবে দেখেন, সেটা ওনাদের ব্যাপার। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ বিশ্বের শ্রেষ্ঠ ঘটনা, যা ঘটেছে বিশ্ব ইতিহাসে আছে।’

নির্বাচনের তারিখ নিয়ে তিনি বলেন, ‘যখন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন নিশ্চয়ই সুনির্দিষ্ট একটা রোডম্যাপ হবে। সংস্কারগুলো শেষ হবে আশা করি। সেগুলো আমরা দেখবো। এখনও শেষ হয়নি। অবশ্যই তার (প্রধান উপদেষ্টা) মাথায় নির্বাচন কখন হবে, কীভাবে হবে, কী সংস্কারের পরে হবে—সেগুলো আছে। সময়মতো সব জানতে পারবেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী