তৃণমূল বিএনপি ছেড়ে মামুনুল হকের দলে যোগ দিলেন সাবেক এমপি পাশা

সিলেট প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৪, ০০:১৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০০:১৭

তৃণমূল বিএনপি ছেড়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। সোমবার বেলা ১১টায় ঢাকার মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিসে শাহীনূর পাশার যোগ দেওয়ার সময় দলের মহাসচিব মাওলানা মামুনুল হক, নায়েবে আমির রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব জালাল উদ্দীন আহমদ, আতাউল্ল্যাহ আমীন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।

শাহীনূর পাশা চৌধুরী টানা ৩৫ বছর জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতিতে যুক্ত ছিলেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি জমিয়তে উলামায়ের কেন্দ্রীয় সহসভাপতি পদ থেকে পদত্যাগ করে তৃণমূল বিএনপিতে যোগ দেন। ওই দলের মনোনয়নে তিনি সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচন করে হেরে যান। এর আগে ২০০১ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুস সামাদ আজাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। ২০০৫ সালের এপ্রিল মাসে আবদুস সামাদ মারা গেলে উপনির্বাচনে আবার জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন। পরবর্তীতে ওই আসনে এমপি হন এম এ মান্নান।

এ বিষয়ে শাহীনূর পাশা চৌধুরী বলেন, ‘তারা (জমিয়তে উলামায়ে ইসলাম) আমাকে নিতে অপারগ, তাই খেলাফত মজলিসে যোগ দিয়েছি। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর দলের টানাপোড়েনের কারণেই দল বদলের সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে।’

বাংলাদেশ খেলাফত মজলিসের সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাহীনূর পাশা চৌধুরী আমাদের দলীয় নীতিমালা অনুসরণ করে যোগদানের ব্যাপারে ইচ্ছে প্রকাশ করেন। পরে সব নীয়মকানুন মেনেই সদস্য ফরম পূরণ করে দলে যোগ দেন। বর্তমানে তাকে কোনও পদ দেওয়া হয়নি। একজন সাধারণ সদস্য হিসেবে রাখা হয়েছে। আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে দলের মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে তাকে পদ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে।’

/এএম/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
৪৭, ৭১ ও ২৪-এর চেতনায় রাজনীতির গতিপথ ঠিক করতে হবে: মামুনুল
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী