ম্যারাথনে সিলেটের দুই শিক্ষার্থীর সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৫, ২১:৫১আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ২১:৫১

বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত ম্যারাথনে নারীদের ওপেন ক্যাটাগরিতে সিলেটের ঊষা সাংস্কৃতিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী সাফল্য অর্জন করেছে। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে আফসানা হালিমা এবং সপ্তম স্থান লাভ করে সাইদা আক্তার। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ঊষা সাংস্কৃতিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক নিগাত সাদিয়া এ তথ্য জানান। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত ম্যারাথনে আমাদের প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী সাফল্য বয়ে এনেছে।’ 

তিনি জানান, প্রান্তিক পর্যায়ের শিশু-কিশোরদের নিয়ে কাজ করছে ঊষা সাংস্কৃতিক বিদ্যালয়। শিশু-কিশোরদের সম্ভাবনা বিকাশে ঊষা সাংস্কৃতিক বিদ্যালয় ২০২১ সাল থেকে ম্যারাথন ট্রেনিং দিয়ে আসছে। 

ঊষা পরিচালক নিগাত সাদিয়া একজন ম্যারাথন রানার এবং ট্রেইনার। বাংলা ট্রিবিউনকে নিগাত সাদিয়া বলেন, ‘ছাত্রীদের এই সাফল্য আমাকে অনেক উজ্জীবিত করেছে। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে ঊষা অ্যাথলেটসরা বাংলাদেশকে আন্তর্জাতিক সাফল্য এনে দেবে বলে আশা করি।’

/এসটিএস/এএম/
সম্পর্কিত
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম