‘চায়ের দেশে’ শীতের দাপট, সূর্য ওঠায় স্বস্তি

মৌলভীবাজার প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬

‘চায়ের দেশ’ খ্যাত জেলা মৌলভীবাজারে কমছে না শীত। বিশেষ করে চা-শিল্পাঞ্চল এলাকা শ্রীমঙ্গল উপজেলায় শীতের তীব্রতা বেশি অনুভূতি হচ্ছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রে তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। আজ সকালবেলা কুয়াশা ভেদ করে সূর্য ওঠায় শীত তেমন একটা অনুভূত হচ্ছে না। তবে পাহাড়ি এলাকা ও চা-বাগানবেষ্টিত নিম্ন আয়ের মানুষের মধ্যে শীতের প্রভাব পড়েছে।

জেলায় সরকারিভাবে তেমন একটা শীতবস্ত্র (কম্বল) বিতরণ না হলেও ব্যক্তিপর্যায়ে বিপুল পরিমাণ শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।

এদিকে, শীতজনিত রোগে কাবু হয়ে পড়েছেন বয়স্ক, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিরা। বাড়ছে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা। মানুষের পাশাপাশি ভীষণ কষ্টে রয়েছে গবাদি প্রাণীও।

শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান এলাকার বাসিন্দা জসিম মিয়া বলেন, ‘গ্রাম এলাকায় শীত একটু বেশি। যদিও চারদিকে পাহাড়ি এলাকা তাই শীত নিয়ে কষ্ট করে কাজকর্ম করতে হয়।’

বাইক্কাবিল হাইল এলাকার বাসিন্দা মিন্নত আলী বলেন, ‘হাওর এলাকায় শীত একটু বেশি থাকে। রোদ থাকায় শীনিম্ন আয়ের মানুষের তের তীব্রতা থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়। না হলে বাড়িঘর থেকে বের হওয়া অসম্ভব ছিল।’

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ‘মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তবে গত কয়েকদিন ধরে শ্রীমঙ্গলে তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রিতে ওঠানামা করছে।

/কেএইচটি/
সম্পর্কিত
দৌলতদিয়া-পাটুরিয়ায় তিন ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের