বাসে শাবির ছাত্রীকে হেনস্তা, সুপারভাইজারকে পুলিশে সোপর্দ

সিলেট প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ২১:৫৮আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ২১:৫৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসের মধ্যে হেনস্তা করার অভিযোগ উঠেছে সিলেটগামী প্যারাডাইস এক্সপ্রেস বাসের সুপারভাইজারের বিরুদ্ধে। এ ঘটনায় মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

বুধবার (৯ এপ্রিল) সকালে সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে বাসটিকে থামিয়ে প্যারাডাইস এক্সপ্রেসের সুপারভাইজার মাইন উদ্দিনকে (২১) আটক করে পুলিশে সোপর্দ করে শাবির শিক্ষার্থীরা। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী থানার বাটপাড়া গ্রামের বাসিন্দা।

বুধবার রাতে সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, ‘বাসে শাবির এক ছাত্রীকে হেনস্তা করায় সুপারভাইজারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’

জানা যায়, মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে প্যারাডাইস এক্সপ্রেসের স্লিপার কোচ বাসে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন শাবির এক ছাত্রী। পথে সুপারভাইজার মাইন উদ্দিনের হেনস্তার শিকার হন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে শাবির কয়েকজন শিক্ষার্থী সিলেটের হুমায়ুন রশীদ চত্বরে গিয়ে বাস থামিয়ে সুপারভাইজারকে আটক করেন। পরে হেনস্তার শিকার শিক্ষার্থীর বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে উপস্থিত হন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আজিজুল বাতেন বলেন, ‘শিক্ষার্থী হেনস্তার খবর পেয়ে বিভাগের শিক্ষক ও প্রক্টরিয়াল বডির সদস্যরা অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে থানায় মামলা করবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
নিখোঁজের ৫ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মোবাইল নম্বর অনলাইনে ছড়িয়ে দেওয়ায় একজন আটক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে আইনি ব্যবস্থা
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি