সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৫, ২৩:৫২ আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ২৩:৫২

সিলেটের গোলাপগঞ্জে বাড়ির ভেতর থেকে বন্ধ কক্ষ থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা সম্পর্কে মামা-ভাগনে। গতকাল রবিবার রাতে গোলাপগঞ্জ সদরের ইউপি সদস্য সেলিম উদ্দিনের বাড়ি গোয়াসপুর রুইগড় গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার গোয়াসপুর রুইগড় গ্রামের ফরিদ আহমদ (৪৫) ও কানাইঘাটের সড়কের বাজার এলাকার রুবেল আহমদ (৩৬)। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য সেলিম উদ্দিনের বাড়িতে থাকতেন তার ভাগনে রুবেল আহমদ। সেলিম উদ্দিনের চাচাতো ভাই ফরিদ আহমদ। ফরিদের সঙ্গে রুবেল চলাফেরা করতেন। সেলিমের বাড়ির একটি কক্ষে থাকতেন রুবেল। রবিবার রাতে রুবেল যে কক্ষে থাকতেন, সেটি ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান সেলিমের বাড়ির লোকজন। এ সময় ডাকাডাকি করেও ভেতর থেকে সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে দরজা ভেঙে কক্ষের ভেতরে ঢুকে ফরিদ ও রুবেলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওসি মনিরুজ্জামান মোল্যা বলেন, ‘ধারণা করা হচ্ছে, দুজন অতিরিক্ত মাদক সেবনে মারা গেছেন। বন্ধ থাকা কক্ষটিতে বমির আলামত পাওয়া গেছে। তবে ওই কক্ষে মাদকদ্রব্য পাওয়া যায়নি। কক্ষ থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষা করা হবে। দুজনের মরদেহ সোমবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

/এএম/
সম্পর্কিত
সাজানো বাড়িঘর, জ্বলছে আলোকসজ্জা: এরই মধ্যে বরের মৃত্যু
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
অফিসের ভবন থেকে পড়ে কর্মকর্তা নিহত, থানার সামনে স্বজনদের অবস্থান
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা