মৌলভীবাজারে জামায়াত আমির

৫ আগস্ট রাতে সহকর্মীদের বলেছি ‘আল্লাহর ওয়াস্তে কেউ প্রতিশোধ নেবেন না’

মৌলভীবাজার প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৫, ১৬:৪৬ আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৮:৩৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি দেশে কখনও শান্তি বয়ে আনতে পারে না। এই দেশ আমাদের সবার, এখানে আমরা মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে থাকতে চাই।’

মঙ্গলবার (২৯ এপ্রিল) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা জামায়াত আয়োজিত কেন্দ্রঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে আমাদের ওপর নানাভাবে জুলুম-নির্যাতন চালানো হয়েছে। এর অবসান হয়েছে ৫ আগস্ট। ওই রাতেই আমি আমার দলের সকল সহকর্মীকে বলেছি, আল্লাহর ওয়াস্তে কেউ যেন কোনও প্রতিশোধ না নেয়। প্রতিহিংসা কখনও শান্তি আনে না।’

তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি পুরনো বক্তব্যের উল্লেখ করে বলেন, ‘তিনি বলেছিলেন সরকারের পতন হলে পাঁচ লাখ লোক হত্যার শিকার হবে। কিন্তু বাস্তবে এমন কিছু ঘটেনি। কারণ প্রতিহিংসা নয়, আমরা শান্তিপূর্ণ পথেই আছি।’

অমুসলিমদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা যদি কখনও জুলুমের শিকার হন, প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ুন, আমাদের পাশে রাখুন। জামায়াত সংখ্যালঘুদের পাশে ছিল, আছে, থাকবে।’

তিনি আরও বলেন, ‘অন্যায় করলে মামলা হবে, আইনি প্রক্রিয়ায় বিচার হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি।’

সভায় আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম, জেলা আমির হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী ও সেক্রেটারি ইয়ামীর আলী।

এ ছাড়াও বক্তব্য দেন কুলাউড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অরুনাব দে, সাধারণ সম্পাদক অজয় দাশ, সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্যসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
দুই পুলিশ সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা 
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক