সিলেটের সীমান্তবর্তী এলাকায় প্রস্তুত আশ্রয়কেন্দ্র, প্লাবিত নগরী

সিলেট প্রতিনিধি
৩১ মে ২০২৫, ১৮:৩৭আপডেট : ৩১ মে ২০২৫, ১৮:৩৭

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও প্লাবিত হলো সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাটের অধিকাংশ নিম্নাঞ্চল। একই সঙ্গে সিলেট নগরীর অধিকাংশ এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি বাসাবাড়িতে ঢুকছে পানি। অনেকেই নিরাপদ স্থানে মালামাল রেখে স্বজনদের বাড়িতে উঠছেন বলে জানা যায়।

শনিবার (৩১ মে) সকাল থেকে সিলেটে থেমে থেমে বৃষ্টি হলেও দুপুর থেকে ভারী বর্ষণ শুরু হয়।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার বলেন, ‘বন্যা পরিস্থিতির অবনতি হলে আমরা প্রস্তুতি হিসেবে ৩৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছি। অবশ্য লোভাছড়ার আশপাশ এলাকার বেশিরভাগ লোকজন আশ্রয়কেন্দ্রে না গিয়ে তাদের স্বজনদের বাড়িতে চলে গেছে। ইতোমধ্যে ৩০০ প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে।’

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ‘সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ৫৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত শুকনো খাবার রয়েছে।’

পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) সিলেটের তথ্যমতে, জেলার কানাইঘাটে সুরমার পানি বেড়ে হয়েছে ১১ দশমিক ৫৬ সেন্টিমিটার, (বিপৎসীমা ১২ দশমিক ৭৫ সে.মি.)। সিলেট পয়েন্টে ৮ দশমিক ৯৮ সে.মি , (বিপৎসীমা ১০.৮ সে.মি.)।

কুশিয়ারা জকিগঞ্জের অমলসিদে ১২ দশমিক ৯৩ সেন্টিমিটার, (বিপৎসীমা ১৫ দশমিক ৪০ সে.মি.)। শেওলা পয়েন্টে ১০ দশমিক ১৮ সে.মি., (বিপৎসীমা ১৩ দশমিক ০৫ সে.মি.)। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৮ দশমিক ২৪ সে.মি., (বিপৎসীমা ৯ দশমিক ৪৫ সে.মি.)। শেরপুর পয়েন্টে ৭ দশমিক ১৯ সেন্টিমিটার, (বিপৎসীমা ৮ দশমিক ৫৫ সে.মি.)।

এ ছাড়া পাহাড়ি নদী কানাইঘাটের লোভাছড়ার পানি বেড়ে হয়েছে ১২ দশমিক ০৩ সে.মি, (বিপৎসীমা ৮ দশমিক ৫৫ সে.মি.)। জৈন্তাপুরের সারি নদী ১১ দশমিক ২৮ সে.মি., (বিপৎসীমা ১২ দশমিক ৩৫ সে.মি.)। জাফলং ডাউকি ১০ দশমিক ৫৮ সে.মি., (বিপৎসীমা ১৩ সে.মি.)। গোয়াইনঘাট সারি গোয়াইন ১১ দশমিক ২৮ সে.মি, (বিপৎসীমা ১০ দশমিক ৮২ সে.মি) এবং একই বিপৎসীমায় জেলার কোম্পানীগঞ্জের ইসলামপুর ধলাই নদীর পানি বেড়ে ৯ দশমিক ১০ সেন্টিমিটারে পৌঁছেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী