মৌলভীবাজারে চাচার হাতে দুই ভাতিজি খুন

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ জুন ২০২৫, ২০:৩১ আপডেট : ০৩ জুন ২০২৫, ২১:০২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন চাচার দায়ের কোপে দুই ভাতিজি খুন হয়েছেন।

মঙ্গলবার (৩ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের বোন আরমিন আক্তার বলেন, ‘আমরা ৬ বোন। আমাদের কোনও ভাই না থাকায় বোনেরা মিলে জমি চাষ করি। প্রতিদিনের মতো আজও আমরা ধানি জমিতে কাজ করতে গেলে চাচা মাসুক আলী, চাচি রায়না বেগম ও ভাই বাবু জমিতে কাজ করতে নিষেধ করেন এবং দেশীয় ধারালো অস্ত্র দা দিয়ে পেছন থেকে কোপাতে থাকেন। এ সময় তাদের হামলায় ঘটনাস্থলেই সামিমা সুলতানা সাম্মি আক্তার (২৪) ও মিম সুলতানা মাসুমা (২৩) নিহত হয়। পরে আমার মা হাজিরা বেগমকে (৪৫) কুপিয়ে গুরুতর  আহত করে।’

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সাজেদুল কবির বলেন, ‘নিহতদের মাথায় বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে এবং গুরুতর আহত হাজিরা বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।’

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা এখনও ঘটনাস্থলে রয়েছি। নিহতদের সুরতহাল তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।’ তিনি আরও বলেন, ‘জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
খড় খাইলো গরুর বাছুরে, মানুষ খুন করলো মানুষকে  
জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য মঙ্গলবার
১০৪ জনের গুম-খুনের অভিযোগ, জিয়াউলের মামলার বিচার শেষের পথে
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক