রিকশায় ট্রাকের ধাক্কা, নারী চিকিৎসকের মৃত্যু

সিলেট প্রতিনিধি
০৮ জুন ২০২৫, ২২:১৯আপডেট : ০৮ জুন ২০২৫, ২২:১৯

সিলেট নগরীতে ট্রাকের ধাক্কায় রিকশার যাত্রী এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। রবিবার (৮ জুন) বেলা ১১টার দিকে নগরীর শেখঘাট এলাকার জিতু মিয়ার পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শামসুল হাবিব।

নিহত চিকিৎসক রহিমা খানম জেসি (৩২) সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দ্রুতগামী একটি ট্রাক এসে রিকশাকে সামনে থেকে ধাক্কা দিলে জেসি গুরুতর আহত হন। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকাল ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শামসুল হাবিব বলেন, ‘ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের