মেসে যৌন নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগে শাবির দুই শিক্ষার্থী গ্রেফতার

সিলেট প্রতিনিধি
২০ জুন ২০২৫, ১৫:৫৯আপডেট : ২০ জুন ২০২৫, ১৮:০১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নির্যাতন করে ভিডিও ধারণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত আদনান ও স্বাগত দাসকে (পার্থ) গ্রেফতার করেছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, মে মাসের শুরুর দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি আবাসিক এলাকায় মেসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেছেন, তাকে অচেতন করে যৌন নির্যাতন ও ভিডিও ধারণ করা হয়।

এ ঘটনায় গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। অভিযোগ পাওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিতে গুরুত্ব দেয় এবং পুলিশকে ঘটনা জানানো হয়।

এ ঘটনায় সিলেটের কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দুই জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে প্রাথমিক সত্যতা মেলে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পুলিশে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, ‘ভুক্তভোগী ছাত্রী আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং যথাযথ আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছি।’

এদিকে সমাজবিজ্ঞান বিভাগের সহপাঠীরা ওই দুই শিক্ষার্থীকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে তারা বলেন, ‘অভিযুক্তরা বিভাগের কোনও কার্যক্রমে অংশ নিতে পারবে না। আমরা তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী