বড়লেখায় ৯১ ভোটকেন্দ্রের ৭৪টিই বেশি ঝুঁকিপূর্ণ

শ্রীমঙ্গল প্রতিনিধি
২৭ মার্চ ২০১৬, ২২:৫৯আপডেট : ২৭ মার্চ ২০১৬, ২৩:০১

ইউপি নির্বাচন-২০১৬ দ্বিতীয় ধাপে আগামী ৩১ মার্চের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দশটি ইউনিয়নের মোট ৯১ ভোটকেন্দ্রের ৭৪ কেন্দ্র বেশি ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, ভীতিকর পরিস্থিতি সৃষ্টি ও ভোটবাক্স ছিনতাইর আশঙ্কা রয়েছে।
বড়লেখা উপজেলার সদর ও দক্ষিণভাগ (দ.) ইউনিয়নের সব কেন্দ্রই বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বড়লেখা উপজেলা নির্বাচন অফিস ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ৯১টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৪টি কেন্দ্রকে বেশি ঝুঁকিপূর্ণ মনে করে সেগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে দক্ষিণ ভাগ (দ.) ইউনিয়নের দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দক্ষিণভাগ (উ.) ইউনিয়নের কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়, রোকনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুকারপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সদর ইউনিয়নের ছোটলেখা দক্ষিণ ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহদিকোনা, বিছরাবাজার, গঙ্গারজল, মুছেগুল, কেছরীগুল, উত্তর ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়া উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নে ৮, উত্তর শাহবাজপুর ইউনিয়নে ৮, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে ৮, সুজানগরে ৮, তালিমপুর ইউনিয়নে ৭, বর্নি ইউনিয়নের ৬, দাসেরবাজার ইউনিয়নে ৫ কেন্দ্র বেশি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম