সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ আসামির মৃত্যুদণ্ড

সিলেট প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ১৫:০৩আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৫:০৩

সিলেটের বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল আহমদ শুকুর হত্যা মামলায় ৮ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক সৈয়দা আমিনা ফারহীন এ রায় ঘোষণা করেন।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় ৩৪ জন আসামির মধ্যে ৮ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১ মে সিলেটের বিশ্বনাথ উপজেলায় রাস্তার পাশ থেকে মাটি কাটা নিয়ে চৈতননগর গ্রামের সাইফুল আলম ও নজির উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের সময় স্কুলছাত্র সুমেল আহমদ শুকুর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সে স্থানীয় শাহজালাল (রহ.) উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

ঘটনার পর ৩ মে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত সুমেলের চাচা ইব্রাহীম আলী সিজিল। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৬ জনকে আসামি করা হয়। মামলায় যুক্তরাজ্যপ্রবাসী সাইফুল আলমকে করা হয় প্রধান আসামি। আসামিরা মামলাটিকে ভিন্ন খাতে নিতে হাইকোর্ট বিভাগে কমপক্ষে দশটি রিট করে মামলাটি বিলম্বিত করার চেষ্টা করে ব্যর্থ হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- যুক্তরাজ্যপ্রবাসী সাইফুল আলম, নজরুল আলম, সদরুল, সিরাজ উদ্দিন, জামাল, রাজন মিয়া শাহিন, আব্দুল জলিল, আনোয়ার হোসেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ইলিয়াছ মিয়া, আব্দুন নুর, জয়নাল, আশিক, আসকির মিয়া, ফরিদ মিয়া, আকবর মিয়া।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি