একদিনের ব্যবধানে কোম্পানীগঞ্জে আবারও ইউএনও বদলি

সিলেট প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৫, ১৫:৫৫ আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৭:১৪

সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে আবারও রদবদল হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকালে বর্তমান ইউএনও আজিজুন নাহারকে ফেঞ্চুগঞ্জে বদলি করে তার স্থলাভিষিক্ত হিসেবে শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জে পদায়ন করা হয়।

তবে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়। সর্বশেষ আদেশ অনুযায়ী চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়াকে কোম্পানীগঞ্জে আর ফেঞ্চুগঞ্জের শফিকুল ইসলামকে চুনারুঘাটে বদলি করা হয়।

বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সাদাপাথর লুটের ঘটনা ঠেকাতে ব্যর্থ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহারকে বদলির আদেশ হয় সোমবার।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় ইউএনও আজিজুন নাহারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। লুটপাট বন্ধে দায়িত্বশীল আচরণ না করে উল্টো লুটপাটে সহযোগিতার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
চিকিৎসকদের বদলি-পদায়ন কোনও রাজনৈতিক পরিচয়ে নয়: স্বাস্থ্যমন্ত্রী
‌‘সন্ত্রাসী’ বগাকে ধরতে অভিযান: অবশেষে চট্টগ্রাম ছাড়তে হলো ওসিকে
চিকিৎসাসেবার ছদ্মবেশে গিয়ে ধরলো ভেজাল দুধের কারবার
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা