সিলেটের পরিবেশ ঠিক রেখে উন্নয়নকাজ করা হবে: ডিসি সারোয়ার

সিলেট প্রতিনিধি
২১ আগস্ট ২০২৫, ১৭:০৫আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৭:০৫

সিলেট হলো প্রকৃতিকন্যা। সিলেটের পরিবেশ ঠিক রেখে সকল উন্নয়নকাজ করার প্রত্যয় জানিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক হিসেবে দায়িত্বগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় তিনি বলেন, ‘সকল উন্নয়নকাজের পাশাপাশি সিলেটের আইনশৃঙ্খলা, শিক্ষা ও স্বাস্থ্য নিয়েও গুরুত্ব সহকারে কাজ করা হবে।’ এ সময় সিলেটের সকল শ্রেণি-পেশার মানুষের সাহায্য চেয়েছেন তিনি।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে দায়িত্বগ্রহণ করেন দেশব্যাপী ভেজাল ও দুর্নীতির বিরুদ্ধে আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। 

এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালাবিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন।

সাদাপাথর লুটের ঘটনায় গত সোমবার (১৮ আগস্ট) সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সরিয়ে নেওয়া হয়। তার স্থলে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় সারোয়ার আলমকে। তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’, জানানো যাবে অভিযোগ-মতামত
সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা
ডিসিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি