লুট হওয়া পাথর ফেরত দিতে তিন দিনের আলটিমেটাম

সিলেট প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১২:৩৭

সিলেটের সরকারি গেজেটভুক্ত পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে এবার জেলা প্রশাসন তিন দিনের আলটিমেটাম দিয়েছে। সেইসঙ্গে পাথর ফেরত দেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে কোম্পানীগঞ্জসহ আশপাশের এলাকায়।

আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৫টার মধ্যে লুট হওয়া সাদাপাথর নিজ উদ্যোগে ও নিজ খরচে পর্যটনকেন্দ্র সাদাপাথরে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ। তিনি বলেন, ‘মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট ডাম্পিং স্টেশনে নিজ উদ্যোগে পাথর ফেরত পাঠাতে হবে। যদি না পাঠানো হয় তাহলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এমনকি নির্ধারিত সময়ের পর যে এলাকায় অভিযান চালিয়ে পাথর পাওয়া যাবে সেই এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই প্রক্রিয়ার মধ্যেই পাথর লুটের মূল হোতাদের আইনের আওতায় আনার কাজও চলবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা