সিলেটের বারুতখানায় এক মাসের বেশি পানি সরবরাহ বন্ধ, স্থানীয়দের বিক্ষোভ

সিলেট প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৫, ২০:৪৬আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ২০:৪৬

সিলেটের বারুতখানা এলাকায় এক মাসের বেশি সময় ধরে পানি সরবরাহ বন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। এ অবস্থায় পানি সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

বুধবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বারুতখানা-বন্দরবাজার সড়কে এ অবরোধ করা হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বিক্ষোভকারীরা জানান, সিটি করপোরেশনের পানির সরবরাহ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা নিত্যদিনের কাজে মারাত্মক সমস্যায় পড়েছেন। খাবার পানি থেকে শুরু করে রান্না ও দৈনন্দিন ব্যবহারের জন্যও তাদের বাইরে থেকে পানি কিনতে হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

বারুতখানা এলাকার বাসিন্দা মো. হোসেন বলেন, প্রায় এক মাস ধরে সিটি করপোরেশন পানি দিচ্ছে না। এতে এলাকার বাসিন্দারা কষ্টে দিনাতিপাত করছেন। একাধিকবার সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও সমাধান না পাওয়ায় আমরা সড়ক অবরোধ করেছি আমরা।

একই এলাকার বাসিন্দা নাজনীন আক্তার বলেন, খাবার পানি থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের পানি প্রায় এক মাস ধরে কিনে ব্যবহার করছি। এতে একেকটি পরিবারের নিয়মিত প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা খরচ হচ্ছে। অথচ সিটি করপোরেশন কোনো গুরুত্ব দিচ্ছে না। বাধ্য হয়েই আমরা সড়কে নেমেছি।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (পানি) আবদুস সোবহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন। ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর বলেন, ওই এলাকার অধিকাংশ বাড়ির পানির পাইপ পুরোনো ও লোহার হওয়ায় জং ধরে সমস্যা হয়েছে। আবার বিদ্যুতের লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে পানি ঠিকমতো সরবরাহ করা যাচ্ছে না।

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী